বনানীর দুই ভিকটিমের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

বনানীর দুই ভিকটিমের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলে ধর্ষণের শিকার দুই ভিকটিমের ছবি যারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে তাদের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আব্দুল বাতেন। সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি থেকে বনানীর দুই তরুণীর কিছু ছবি তাদের অনুমতি ছাড়া আপলোড করা হয়েছে।

ছবিগুলো দেখে তরুণীরা আইসিটি অ্যাক্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে বন্ধুদের সহায়তায় ধর্ষণের শিকার হন ওই দুই তরুণী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন তারা। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি হলেন- সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ ও নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত আলী)। বর্তমানে সবাই পুলিশ হেফাজতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *