বন্দি শিবিরে আটক থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি

বন্দি শিবিরে আটক থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা বেশ কিছু রোহিঙ্গা সৌদি আরবের বন্দি শিবিরে আটক আছে। তবে তাদের এবার ফেরত পাঠাচ্ছে দেশটি। এক্ষেত্রে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশকেই বেছে নিয়েছে সৌদি আরব। সংখ্যায় শতাধিক রোহিঙ্গাকে একরকম জোর করেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই সম্প্রতি এক প্রতিবেদনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

সৌদি আরব থেকে ফেরত পাঠানো রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সে দেশে গিয়েছিল। এ কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। ফেরক পাঠানোর সময় একটি নথিতে তাদের স্বাক্ষর রাখা হচ্ছে। যেখানে লেখা রয়েছে, তারা স্বেচ্ছায় ফিরছে। এই স্বাক্ষরের জন্য রোহিঙ্গাদের ওপর শারীরিক নিপীড়নও চালানো হচ্ছে বলে মানবাধিকার কর্মী ও বন্দি রোহিঙ্গারা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর নামে সেবামূলক কাজের আড়ালে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সদস্যরা। পাকিস্তানভিত্তিক সংগঠন আল খিদমত ফাউন্ডেশনের স্মল কাইন্ডনেস বাংলাদেশ (এসকেবি) নামের একটি এনজিওর কর্মী পরিচয়ে তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরে জঙ্গিবাদী কর্মকা- চালিয়ে আসছে।

ক্যাম্পের সদস্যদের জঙ্গিবাদে উসকানি ছাড়াও সেখান থেকে নাশকতার জন্য সদস্য সংগ্রহ করছিল জঙ্গিরা। অবশেষে রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অভিযোগে আনসার আল ইসলামের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মিরপুর ডিওএইচএসের ৯ নম্বর সড়কের ৬৪৪ নম্বর বাড়ির পঞ্চম তলায় অবস্থিত এসকেবি এনজিওর অফিস থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেপ্তাররা হলোন সাফওয়ানুর রহমান, সুলতান মাহমুদ, নজরুল ইসলাম, আবু তাহের, ইলিয়াস মৃধা, আশরাফুল আলম, হাসনাইন ও কামরুল ইসলাম। তাদের কাছ থেকে ১৪ লাখ টাকা, একটি ল্যাপটপ, ৮টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি বিভিন্ন ব্যাংকের চেক বই ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসকেবির অফিস সিলগালা করে দিয়েছে পুলিশ।

রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা বেশ কিছু রোহিঙ্গা সৌদি আরবের বন্দি শিবিরে আটক আছে। তবে তাদের এবার ফেরত পাঠাচ্ছে দেশটি। এক্ষেত্রে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশকেই বেছে নিয়েছে সৌদি আরব। সংখ্যায় শতাধিক রোহিঙ্গাকে একরকম জোর করেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *