‘বন্যপ্রাণী থেকেই জন্ম নেয় ৭০ শতাংশ মারণ রোগ’

‘বন্যপ্রাণী থেকেই জন্ম নেয় ৭০ শতাংশ মারণ রোগ’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভিড-১৯ এর মতো ভাইরাসের বিস্তার ঠেকাতে খোলাবাজারে বন্যপ্রাণী বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, বিশ্বে যতো ভাইরাস ছড়ায় তার ৭০ শতাংশই বন্যপ্রাণী থেকে আসে। তাই বাদুর-সাপ-ইঁদুরের মতো বন্যপ্রাণী খাওয়া ও খোলাবাজারে বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বন্যপ্রাণী বিক্রির দৃশ্য আফ্রিকার অনেক দেশেই নিয়মিত। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার পর থেকেই এর উৎস হিসেবে বন্যপ্রাণীকে দায়ী করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব বলেন, পৃথিবীতে যতো ভাইরাস এবং জীবাণু রয়েছে এর ৭০ শতাংশের উৎপত্তি বন্যপ্রাণী থেকে। তাই যেসব দেশে বন্যপ্রাণী খাওয়া বা কেনার প্রচলন আছে তাদের প্রতি আমাদের অনুরোধ আপাতত এই অভ্যাস থেকে বিরত থাকুন।

এছাড়া অনেক দেশেই ধর্মীয় ও সামাজিক রীতি হিসেবে বন্যপ্রাণী হত্যা এবং খাওয়ার প্রচলন রয়েছে। বাজারে বন্যপ্রাণী বিক্রি বন্ধে কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনের উহানে প্রথম করোনাভাইরাস ছড়ানোর পর এর কারণ হিসেবে দায়ী করা হয় বাদুরকে। ওই ঘটনার পর, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওসসহ বিভিন্ন দেশে বন্ধ করা হয় বাদুর ধরা। এছাড়াও ইউরোপের দেশগুলোতে মিঙ্ক থেকে ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়ার পর হত্যা করা হয় লাখ লাখ মিঙ্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *