বন্যাবিধ্বস্ত কেরালায় ৫০০ কোটি রুপির মদ বিক্রি!

বন্যাবিধ্বস্ত কেরালায় ৫০০ কোটি রুপির মদ বিক্রি!

ওয়ার্ল্ড ডেস্ক : সম্প্রতি বন্যায় বিপর্যস্ত ভারতের কেরালা রাজ্য। ভারত সরকার এ বন্যাকে শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক বন্যা হিসেবে আখ্যায়িত করেছে।

ভারতীয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত এ বন্যায় ৩২২ জনের মৃত্যু হয়েছে এবং ত্রাণশিবিরে রয়েছেন ৩.২৬ লাখ বন্যার্ত মানুষ।

তবে এসব পরিসংখ্যানকে ছাপিয়ে বেরিয়ে এসেছে আরেকটি চমকপ্রদ পরিসংখ্যান।

সেটি হল- এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও মদ বিক্রিতে এতটুকুও ভাটা পড়েনি বন্যাবিধ্বস্ত রাজ্য কেরালায়। উল্টো এক লাফে বেড়ে গেছে মদ বিক্রি।

কেরালা স্টেট বেভারেজ কর্পোরেশনের (বাভকো) পরিসংখ্যানে প্রকাশ, ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫১৬ কোটি টাকার মদ ও বিয়ার বিক্রি হয়েছে কেরালায়।

এ ছাড়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, গত ১০ দিনে ৫০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে দক্ষিণের এ রাজ্যে।

ইতিহাস বলছে, গত ১০০ বছরেও এমন বন্যা দেখেনি কেরালা রাজ্য। সে দেশের সরকার ছাড়াও বন্যায় আক্রান্তদের জন্য এগিয়ে এসেছেন ভারতের রাজনীতিবিদ, বণিক শ্রেণি আর বলিউড তারকারা। দেশ-বিদেশ থেকে আসছে ত্রাণ।

ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়ে পানি নেমে যেতে শুরু করেছে। তবে পানিবাহিত রোগের মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে সেখানে।

আর ঠিক সেই সময়ে যেখানে খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে, সেখানে এত পরিমাণে মদ বিক্রি হওয়ায় অনেকের তীর্যক নজরে পড়েছে কেরালাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *