পাথেয় রিপোর্ট : সিলেট বিভাগে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। ১৯ জুন মঙ্গলবার জামিআ লুগাতুল আরাবিয়্যাহ, উপশহর, সিলেট মাদ্রাসায় ইসলাহুল মুসলিমিন পরিষদ প্রদত্ত বন্যার্ত অসহায়দের ত্রাণ, প্রয়োজনীয় পোষাক বিতরণের জন্যে সিলেটের বিভিন্ন থানা প্রতিনিধিদের হাতে তুলে দেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বাধীন বাংলাদেশ জমিয়তুল উলামার সিলেট জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী।
থানা প্রতিনিধিদের অন্যতম হলেন, গোয়াইনঘাট উপজেলার জমিয়তের সদস্য সচিব মাওলানা জহির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সদস্য সচিব হাফিজ মাহবুব আলম, কানাইঘাট উপজেলা আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, সিলেট মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা মোজাক্কির হুসাইন প্রমুখ।
এসময় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, মহানগর সভাপতি শায়খ আব্দুর রউফ, মাওলানা আমজাদ হোসাইন, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক মাওলানা লোকমান আহমদ, সদর উপজেলা সদস্য সচিব মাওলানা দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক মাওলানা আব্দুল হাফিজ বিন ইসহাক প্রমুখ।
Patheo/106


