বন্যা পরিস্থিতির উন্নতি

বন্যা পরিস্থিতির উন্নতি

বন্যা পরিস্থিতির উন্নতি

পাথেয় টোয়োন্টিফোর ডটকম : দেশের ৩১ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। এরইমধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোর বন্যার অনেকখানি উন্নতি হয়েছে। প্রধান –প্রধান নদ-নদীগুলোর পানি হ্রাস অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শলীয়তপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি হ্রাস পাচ্ছে। এ হ্রাস পাওয়ার প্রবনতা অব্যাহত থাকবে।

গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থকবে। উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে,আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। গতকাল দেশের পানি সমতল স্টেশনের মধ্যে পনি হ্রাস পেয়েছে ৮১ এবং অপরিবর্তিত ছিল ০২ টি স্টেশনের।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,লরেরগড় ১৭০ মিলিমিটার, ডালিয়া ৪১ মিলিমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *