পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরুণার পীর আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা, মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদিস ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২ টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
গত ৯ সেপ্টেম্বর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, এ্যাজমার কারণে লান্সের সমস্যাসহ জ্বর, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত এবং হাই প্রেসার ইত্যাদি বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন।
/এএ


