বর্ণবৈষম্য বিলোপে যুক্তরাজ্যের রাস্তায় মানুষের ঢল

বর্ণবৈষম্য বিলোপে যুক্তরাজ্যের রাস্তায় মানুষের ঢল

বর্ণবৈষম্য বিলোপে যুক্তরাজ্যের রাস্তায় মানুষের ঢল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্ণ নিয়ে আর কথা শুনতে চায় না যুক্তরাজ্যের মানুষ। রাস্তায় নেমে এসেছে হাজার হাজা মানুষ। শনিবার লিডস ও লন্ডনে অন্তত পাঁচ হাজার মানুষ বর্ণবৈষম্য বিলোপ ও যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, শনিবার লন্ডনের বিখ্যাত হাইড পার্কে সমবেত হন শত শত বিক্ষোভকারী। পরে তারা বর্ণবাদবিরোধী মিছিল নিয়ে ডাউনিং স্ট্রিটের দিকে যান।

এছাড়া, ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট স্কয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন অসংখ্য মানুষ। সেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উনস্টন চার্চিলের ভাস্কর্যের পাশে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় এক বিক্ষোভকারীকে ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে বই পড়ে প্রতীকী প্রতিবাদ জানাতে দেখা যায়।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, লিডসে চলা বিক্ষোভ থেকে যেন আর অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। বিক্ষোভস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে শহরটিতে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যেই কিছু কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

এছাড়া, গ্লাসগোতে বর্ণবাদবিরোধীরা সাবেক প্রধানমন্ত্রী স্যার রবার্ট পিলের ভাস্কর্য সরিয়ে দেয়ার প্রচারণার সময় পুলিশের সঙ্গে বিরোধী গ্রুপের সহিংসতার ঘটনা ঘটে। তবে, পুলিশের দাবি, এর সঙ্গে ‘ব্ল্যাক লিভস ম্যাটারস’ আন্দোলনের কোনও সংযোগ নেই।

সূত্র: ডেইলি মেইল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *