বর্ষীয়ান আইনজীবী রফিক-উল হক লাইফ সাপোর্টে

বর্ষীয়ান আইনজীবী রফিক-উল হক লাইফ সাপোর্টে

বর্ষীয়ান আইনজীবী রফিক-উল হক লাইফ সাপোর্টে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার পর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত থেকে স্যারের (রফিক-উল হক) অবস্থা খারাপের দিকে। এ কারণে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।’

দেশের প্রথিতযশা আইনজীবী এবং আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ হয়ে পড়লে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থবোধ করলে গত ১৭ অক্টোবর সকালে পল্টনের বাসায় ফিরে যান তিনি। তবে ওই দিনই দুপুরের পর তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৯ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৭ সালে বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে তাঁর চলাফেরা সীমিত হয়ে পড়ে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। ৮৫ বছর বয়সী খ্যাতিমান এই মানুষটি বিছানায় শুয়েই সময় পার করছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *