বসতি ধ্বংস থামাতে ইসরায়েলকে আহ্বান জানাল জাতিসংঘ

বসতি ধ্বংস থামাতে ইসরায়েলকে আহ্বান জানাল জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো জর্ডান উপত্যকায় বেদুইন বসতি ধ্বংস করা থামাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে হামসা আল-বাকাইয়া এলাকায় বসবাসরতদের কাছে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জর্ডান উপত্যকার উর্বর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হামসা আল-বাকিয়া। পশ্চিম তীর নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এলাকাটি। এটি পশ্চিমতীরে ফিলিস্তিনের কাছ থেকে দখলকৃত কথিত ‘এরিয়া-সি’র আওতাভুক্ত হওয়ায় এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। ইসরায়েলের সামরিক আইন অনুসারে এই এলাকায় অনুমতি ছাড়া কোনও অবকাঠামো তৈরি করতে পারে না ফিলিস্তিনিরা। সাধারণভাবে এসব অনুমতির আবেদন প্রত্যাখান করা হয়ে থাকে। আর তৈরি করা হলে তা ভেঙে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের মাসব্যাপী অধিবেশনের শেষে এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্যের এক যৌথ বিবৃতিতে হামসা আল-বাকিয়ায় সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সরঞ্জাম ইসরায়েলি কর্তৃপক্ষ জব্দ করা নিয়েও উদ্বেগ জানানো হয়।

ওই এলাকায় বসবাসরত বেদুইন সম্প্রদায়ের ৪১ শিশুসহ ৭০ জন মানুষের সঙ্গে ইসরায়েলি বাহিনীর আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় ওই বিবৃতিতে। বলা হয়, ‘আমরা ইসরায়েলকে বসতি ধ্বংস ও সরঞ্জাম জব্দ থামাতে ইসরায়েলকে জানানো আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *