পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও বস্তিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বৈরাচার সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই গরিব দুস্থদের ভাগ্যোন্নয়ন ঘটবে’
মঙ্গলবার (০৮ জুন) সকালে মহাখালী সাততলা বস্তি পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, জবাবদিহিতা নেই বলেই বস্তিগুলোতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
উল্লেখ্য, সোমবার (৭ জুন) ভোর ৫টার দিকে মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগে। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এই আগুন নেভাতে পার্শ্ববর্তী জনস্বাস্থ্য ইনস্টিটিটিউট, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন জলাশয় থেকে পানি এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।


