বাংলাতেই পাওয়া যাচ্ছে ওমরাহ পালনের নির্দেশনা

বাংলাতেই পাওয়া যাচ্ছে ওমরাহ পালনের নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মক্কায় ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য বাংলাসহ সাতটি ভাষায় শরীয়াহ নির্দেশনা প্রদান করা হচ্ছে। ‘উই গাইড ইউ ইন ইউর ল্যাঙ্গুয়েজ’ কর্মসূচিটির আওতায় বাংলা ছাড়াও ইংরেজি, উর্দু, ফারসি, ফরাসি, তুর্কি, হাউসা ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে।

মসজিদের ভেতরের পৃথক ৭টি স্থানে এই সেবা দিচ্ছে কর্তৃপক্ষ। সেখানে যেকোনো প্রশ্ন করলে প্রশ্নদাতা সে ভাষায়ই উত্তর পাচ্ছেন। এই সেবা পেতে গুনতে হচ্ছে না কোনো অর্থ।

মূলত মসজিদে আগতদের ইসলাম বিষয়ে ও ইবাদত সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া সহজ করতেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

বছরের প্রথম চার মাসে মসজিদে অবস্থানের সময় ২৩ হাজার ১৩৫ জন এই সেবা গ্রহণ করেছেন।

এদিকে করোনা সংক্রমণ রোধে মসজিদে হারামে থার্মাল ক্যামেরা ও জীবাণুমুক্ত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অত্যাধুনিক রোবট, বায়ো কেয়ার রোবট ও স্টেরিজেশন পাম্প ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ওমরাহ যাত্রীদের জন্য ৫০০টি ইলেকট্রনিক সাবান সরবরাহকারী, এবং ২৫০টি ফ্যান বসানো হয়।

এছাড়াও জমজমের পানি বিতরণের সংখ্যাও বাড়ানো হয়েছে। ওমরাহ যাত্রী ও মুসল্লিদের মধ্যে প্রতিদিন তিন লাখ লিটার জমজম পানির বোতল বিতরণ করা হয়। পাশাপাশি মসজিদ হারাম চত্বরে স্বাস্থ্যবিধি মেনে কোরআন হিফজের পাঠদান পর্ব ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান পুনরায় চালু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *