বাংলাদেশকে আরও ১১৪ লাখ ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে আরও ১১৪ লাখ ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মোকাবেলায় বাংলাদেশকে আরও ১১৪ লাখ ডলার দিয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস একথা জানিয়েছে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থ মেডিক্যাল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহের পিছনে ব্যায় করা হবে। পাশাপাশি দেশজুড়ে কার্যকর কোভিড-১৯ টিকার প্রচারানাকে সফল করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৫৫ লাখ ডোজ মর্ডানার টিকা এবং দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ বৃদ্ধিতে সহায়তা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স টিকাদান প্রচেষ্টাকে সহায়তা করতে ইতোমধ্যে ২ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে আরও ২ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে ন্যায়সঙ্গতভাবে কোভিড-১৯ টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *