পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার সংক্রমণ রোধে বাংলাদেশকে আরও ৯৬ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শনিবার (১৫ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের ৯৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে দেওয়া এ টিকা বাংলাদেশের জনগণের জন্য উপহার।
এই অনুদানের ফলে বাংলাদেশকে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকার সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়াল।


