বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে দেশে ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগকে দুর্বল ভাবা যাবে না।’

শনিবার (২৭ আগস্ট) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকরা তাদের চাহিদামতো সার পায়। এছাড়া আগামী ইরি-বোরো মৌসুমে কৃষকরা যাতে সেচের জন্য সবসময় বিদ্যুৎ পান সেজন্য শহরে বিদ্যুৎ কমিয়ে গ্রামে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার আদায় করতে গিয়ে পাকিস্তানের ২৩ বছর সময়ের মধ্যে শেখ মুজিবর রহমানকে ১৩ বছর জেল খাটতে হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর দেশ স্বাধীনতা লাভ করে। যখন দেশকে সোনার বাংলা করার জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়, তখনই বঙ্গবন্ধুকে পাকিস্তানের দালালরা হত্যা করে।’

মন্ত্রী বলেন, ‘করোনার আঘাতে সারাবিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। মানুষের জীবনযাপন বিপদগ্রস্ত। কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে। অর্থনীতি এখনও ৬ ডিজিটের উপরে গ্রোথ আছে। বর্তমানে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, যুবলীগের আব্দুর রাজ্জাক রাজাসহ অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *