বাংলাদেশকে ১০ কোটির বেশি কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ১০ কোটির বেশি কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশকে ১০ কোটির (১০০ মিলিয়ন) বেশি কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি এবং নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সপ্তাহের শুরুতে আরও ৬০ লাখ শিশুকে কোভিড-১৯ টিকা অনুদানের মাধ্যমে বাংলাদেশে মোট আমেরিকান টিকা অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটির বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের প্রাপ্ত সবচেয়ে বেশি কোভিড-১৯ ভ্যাকসিন দাতাদেশে উন্নীত করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্তর্জাতিক কোভিড-১৯ টিকা অনুদান পেয়েছে তার ৭০ শতাংশের বেশি আমেরিকার অনুদান।

রাষ্ট্রদূত হাস বলেছেন, ‘এই মাইলফলক আমাদের দুই দেশের মধ্যকার শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে এবং বাংলাদেশ তার প্রায় ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার ক্ষেত্রে যে দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছে, এটি তার একটি অংশমাত্র।’

৬৪টি জেলায় নিরাপদে টিকাদানের লক্ষ্যে ৫০ হাজার স্বাস্থ্য সেবাকর্মী ও অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রত্যন্ত অঞ্চলে ৭ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার ভ্যাকসিন ক্যারিয়ার দিয়েছে। সরাসরি ৮ কোটি ৪০ লাখ টিকা প্রয়োগ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *