বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি কাটিয়ে ওঠার পর এবার করোনা সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করে বিশ্বের ১০৬ টি দেশের নাগরিকেদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যাচ্ছে জাপান। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার দেশের তালিকায় রয়েছে বাংলাদেশসহ যুক্ত্ররাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশের নাম।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, আগামী শুক্রবার (৮এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে জাপানের সরকার। চলতি মাসে দেশটিতে বিদেশি পর্যটক প্রবেশের দৈনিক সংখ্যা ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার পর্যন্ত করা হবে। এছাড়া করোনা মহামারির সময় আরোপিত অন্যান্য বিধিনিষেধও ক্রমান্বয়ে শিথিল করবে দেশটি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে বিশ্বের ১০৬টি দেশের নাগরিকরা জাপানে প্রবেশের অনুমতি পাবেন। তবে শুধুমাত্র পর্যটনের উদ্দেশ্যে বাইরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

দেশটির সরকারি কর্মকর্তারাও জানিয়েছে, সীমান্ত বিধি-নিষেধ শিথিল করা মানেই পর্যটকদের জন্য সীমান্ত পুনরায় সম্পূর্ণরূপে খুলে দেয়া নয়।

আরেক সরকারি বিবৃতিতে জানা যায়, ১০৬ টি দেশের নাগরিকদের ওপর সীমান্ত বিধি-নিষেধ প্রত্যাহারের পরিকল্পনা করলেও ৫৬টি দেশের জন্য তা এখনও বন্ধ থাকবে।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে ২০২০ সালে বিশ্বের বেশির ভাগ দেশের নাগরিকদের ওপরই জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। করোনার প্রকোপ প্রায় শেষ হয়ে আসায় সম্প্রতি শিক্ষার্থী আর ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দেয় জাপান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *