বাংলাদেশি সকল হজযাত্রী ভিসা পেয়েছেন

বাংলাদেশি সকল হজযাত্রী ভিসা পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক ● পবিত্র হজ গমনেচ্ছুক ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন বাংলাদেশি হজযাত্রীকে ভিসা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবার পবিত্র হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সব হজযাত্রীকে ভিসা প্রদান করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ১৪ আগস্ট পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে।

এ বছর পবিত্র হজব্রত পালনের জন্য ঢাকায় সৌদি দূতাবাসে বাংলাদেশের আর কোনো হজযাত্রীর ভিসার আবেদন বাকি নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *