বাংলাদেশী ২২ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী

বাংলাদেশী ২২ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পূর্বদিকে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় চারটি ট্রলারসহ ২২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

ট্রলারগুলোর মালিকরা হলেন- সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের নৌবাহিনীর জাহাজে তোলা হয়েছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রাখা হয়েছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না।

বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ইউএনও পারভেজ চৌধুরী বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে উদ্যোগ নিতে বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *