বাংলাদেশে এসেছেন আল্লামা আরশাদ মাদানী

বাংলাদেশে এসেছেন আল্লামা আরশাদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী বাংলাদেশ সফরে এসেছেন।

তিনি বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মুনীর হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, আরজাবাদ মাদরাসার মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, চট্টগ্রামের মাওলানা মুহসিন হোসাইন, মাওলানা এনাম ‍হোসাইনসহ আরও অনেক উলামায়ে কেরাম বিমানবন্দরে আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানীকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন: সামাজিক অবক্ষয় রোধে সন্তানদের উচ্চশিক্ষা দিন : আরশাদ মাদানী

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাদ মাগরিব জামিয়া মাদানিয়া বারিধারায় দস্তারবন্দী ও খতমে বুখারী মাহফিলে উপস্থিত থেকে বুখারী শরিফের শেষ দরস এবং দোয়া পরিচালনা করবেন তিনি।

শুক্রবার (১২ মার্চ) ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া পরিচালিত জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাদাবাদ মাদরাসায়ও দস্তারবন্দী ও খতমে বুখারীতেও উপস্থিত থাকবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *