বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিলো উত্তর কোরিয়া

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিলো উত্তর কোরিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। চলতি মাসেই দেশটি ঢাকায় তাদের দূতাবাস বন্ধ করেছে। এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে এ অঞ্চলে নেপাল এবং সারা বিশ্বে অনেকগুলো দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

রবিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। এ মাসে বন্ধ করা হলেও শিগগিরই তারা আবার দূতাবাস চালু করবে বলে বাংলাদেশকে জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ নভেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ত্যাগ করেন।

রবিবার (২৬ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব বেশি নেই। তবে আমরা বহুপক্ষীয় ব্যবস্থায় বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করি।’

উল্লেখ্য, উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ দেখাশোনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *