সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিল্লি তাবলিগের মারকাজ নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলবী শেষতক টঙ্গীর বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে পা রাখলেন ঢাকায়।
আজ বুধবার (১০ জানুয়ারি) মাওলানা সাদ কান্ধলভি এবং নিজামুদ্দিনের একটি জামাত বাংলাদেশের উদ্দেশে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা পৌছান।
মাওলানা সাদ ও নিজামুদ্দিনের জামাতের সদস্যদের বাংলাদেশ সরকার বিশেষ কূটনৈতিক ভিসা দিয়েছে। বিষয়টি প্রত্যক্ষদর্শী কয়েকটি সূত্র জানিয়েছে।


