বাংলাদেশ কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে

বাংলাদেশ কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকা নিয়ন্ত্রিত জোট কোয়াডে বাংলাদেশের যোগদান করা উচিত হবে না উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ যদি কোয়াডে যোগ দেয় তবে সেটা ঢাকা-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে ‘যথেষ্ট খারাপ’ হবে।

সোমবার (১০ মে) রাজধানীতে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড একটি চীনবিরোধী সামরিক জোট।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘কোয়াড একটি ‘সংকীর্ণ উদ্দেশ্যমূলক’ ভূ-রাজনৈতিক চক্র এবং বাংলাদেশের এতে যোগদান করা উচিত নয়, কারণ এই উদ্যোগ থেকে কোনো লাভ হবে না।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে এই জোটটি গঠিত।

লি জিমিং বলেন, ‘ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই ধরনের অংশীদারিত্ব অবশ্যই আমাদের প্রতিবেশীদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক উন্নতি এবং জনগণের মঙ্গলকে ক্ষতিগ্রস্ত করেছে।’

।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *