পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (১৭ এপ্রিল) রাজধানীর কদমতলী, মুহাম্মদবাগ আল কারীম তালীমুল কুরআন মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র ও জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি মহিমান্বিত রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানা শাখার আহ্বায়ক, ঢাকা মহানগরীর সহসভাপতি ও আল কারীম তালীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইহতেশামুল হক।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দুআ পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা কাজী সইফুর রহমান শুয়াইব।
ইফতার ও দুআ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসরুর বিন আব্দুশ শাকূর, মাওলানা আবু বকর, মাওলানা ফিরুজ আশরাফী, মাওলানা আব্দুল কাইয়ুম, জনাব শামসুল হক, জনাব ইসমাইল ফকির, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুফতি আব্দুস সালাম প্রমুখ।


