বাংলাদেশ জমিয়তুল উলামার আলোচনা সভা স্থগিত

বাংলাদেশ জমিয়তুল উলামার আলোচনা সভা স্থগিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামি বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করার কারণে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা ও পরামর্শ সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আগামি শনিবার (৩ জুলাই) রাজধানীর খিলগাঁও বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রোববার (২৭ জুন) গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তা স্থগিত হওয়ার কথা জানিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন।

পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশ সরকার সাময়িকভাবে সবধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে। প্রশাসনিক নির্দেশ পালনার্থে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এ অনুষ্ঠানটির নতুন তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ফিলিস্তিনে একটি মেডিক্যাল টিম প্রেরণ করুনঃ বাংলাদেশ জমিয়তুল উলামা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *