বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এসবি চৌধুরী আর নেই

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এসবি চৌধুরী আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের চতুর্থ ও সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী। তিনি এসবি চৌধুরী নামেই বেশি পরিচিত।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এসবি চৌধুরী নামেই বেশি পরিচত এই গভর্নর দায়িত্ব পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবেও। অর্থনীতিবিদ হিসেবে তিনি দক্ষতার পরিচয় রেখেছেন কর্মজীবনে।

প্রসঙ্গত, সেগুফতা বখত চৌধুরী বাংলাদেশ ব্যাংকে ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *