বাংলাসহ ১০ ভাষায় হজ বিষয়ক সেবা

বাংলাসহ ১০ ভাষায় হজ বিষয়ক সেবা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজের সময় বাংলা ভাষাসহ বিশ্বের ১০টি ভাষায় হজ বিষয়ক জরুরি সেবা দেবে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ সেবা প্রদানকারী বিভাগ এ সেবা চালু করতে যাচ্ছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, এই বছর হজ বিষয়ক সেবা দিতে টোল ফ্রি ৮০০২৪৫১০০০ নাম্বার চালু করেছে। হাজিদের হজ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞ ও অনুবাদক দল কাজ করবে।

খবরে আরো জানা যায়, ১০টি ভাষায় হাজিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, তার্কিশ, হিন্দি, উর্দু, হাউসা, ইন্দোনেশিয়ান, বাংলা ও আমহারীয় ভাষায় হজ বিষয়ক এ সেবা দেওয়া হবে।

সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয় হাজিদের প্রতি গুরুত্বারোপ বৃদ্ধির অংশ হিসেবে বিভিন্ন ভাষায় সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : সৌদি গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *