বাইডেনকে সৃষ্টিকর্তাবিরোধী ও বামপন্থি বললেন ট্রাম্প

বাইডেনকে সৃষ্টিকর্তাবিরোধী ও বামপন্থি বললেন ট্রাম্প

বাইডেনকে সৃষ্টিকর্তাবিরোধী ও বামপন্থি বললেন ট্রাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকে হারাতে এবার ‘ঈশ্বর’ আর ‘বাইবেল’কে অস্ত্র বানালেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওহিও রাজ্যে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা করতে গিয়ে বলে ফেললেন, বাইডেন খ্রিস্টান নন। তিনি ঈশ্বর আর বাইবেলের বিরোধী। এছাড়াও সংবিধানে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অস্ত্র রাখার যে অধিকার দেওয়া হয়েছে, বাইডেন ক্ষমতায় এলে সে অধিকার কেড়ে নেবেন বলেও ভয় দেখান তিনি। খবর বিবিসির।

বাইডেন অবশ্য অনেকবার নিজেকে ধর্মবিশ্বাসী হিসেবে বলেছেন। নিজের ব্যক্তিজীবনের দুঃখজনক ঘটনা থেকে তিনি ঈশ্বরের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন বলে জানিয়েছেন একাধিকবার। ১৯৭২ সালে এক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে ধর্মীয় বিশ্বাস কতটা কাজে দিয়েছিল সেটা নিয়েও প্রায়ই কথা বলে থাকেন ৭৭ বছর বয়সী বাইডেন। কিন্তু বাইডেনকে অতি বামপিন্থি রাজনীতিক আখ্যা দিয়ে ৭৪ বছর বয়সী ট্রাম্প বলেন, তিনি সৃষ্টিকর্তা বিরোধী। বন্দুক রাখার বিরোধী।
ওহিও’র ক্লেভল্যান্ডে দেওয়া ভাষণে বলেন, তিনি (বাইডেন) বৈপ্লবিক বাম নীতি অনুসরণ করছেন। ট্রাম্প বলেন, বাইডেন আপনাদের বন্দুক কেড়ে নেবেন, এ ব্যাপারে আপনাদের দ্বিতীয় সংশোধনী বাজেয়াপ্ত করবেন। তার নীতিতে কোনো ধর্ম নেই।

তিনি বাইবেলকে আঘাত করছেন, ঈশ্বরকে আঘাত করছেন। তিনি ঈশ্বরবিরোধী, বন্দুকবিরোধী ও আমাদের নীতির বিরোধী।
ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে বিবৃতিতে দিয়েছেন বাইডেনের নির্বাচনীয় প্রচারণার মুখপাত্র অ্যান্ড্রু ব্যাট। বলেছেন, জো বাইডেনের অন্তরে ধর্মীয় বিশ্বাস রয়েছে। মর্যাদার সঙ্গে পুরোটা জীবন তিনি কাটিয়েছেন। আর এই বিশ্বাস তার শক্তির একটি উৎস এবং কঠিন সময়েও স্বস্তির জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *