বাইডেনের অভিষেক; করোনায় আক্রান্ত নিরাপত্তায় থাকা দেড় শতাধিক সেনা

বাইডেনের অভিষেক; করোনায় আক্রান্ত নিরাপত্তায় থাকা দেড় শতাধিক সেনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা দেড় শতাধিক সেনা।

শনিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে সংবাদসংস্থা রয়টার্স। এর আগে গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হয়।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এক দল উগ্র সমর্থকদের হামলার পর ওয়াশিংটনে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। গোটা শহরে মোতায়েনকৃত ২৫ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সেনার মধ্যে পরীক্ষায় ক্ষুদ্র একটি অংশের করোনাভাইরাস পজিটিভ এসেছে, তবে এদের সংখ্যা আরও বাড়তে পারে।

ওই অনুষ্ঠানের পর গত দুই দিনে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন চার হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে মার্কিন ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানায়, সদস্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিষয় নিয়ে তারা আলোচনা করবে না। ন্যাশনাল গার্ড সবসময়ই রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গাইডলাইন অনুসরণ করেছে। ওয়াশিংটনের বাইরে থেকে আসা সেনাদের প্রত্যেককেই শহরে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিং করা হয়েছিল। কয়েক হাজার সেনার বাড়িতে ফেরার ব্যবস্থা করা হয়েছে এবং আরও প্রায় ১৫ হাজার সেনা আগামী পাঁচ থেকে ১০ দিনের মধ্যে ওয়াশিংটন ডিসি ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *