বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম

বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম

বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম

পাথেয় টোয়েন্টিফের ডটকম : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) গোয়েন্দা শাখায় জ্যেষ্ঠ পরিচালক পদে মাহের বিতার নামের এক ফিলিস্তিনি মুসলিমকে নিয়োগ দিয়েছে জো বাইডেনের প্রশাসন।

শনিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো’তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মুসলিমপ্রধান সাতটি দেশের ওপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন। তার প্রশাসনে মুসলিম দেশের বংশোদ্ভূত অনেকেই দায়িত্ব পেয়েছেন।
মাহের বিতার যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের বংশোদ্ভূত আমেরিকান মাহের বিতার ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।

মাহেরের এই নিয়োগ বিষয়ে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ বলেন, আমার মনে হয় এই পদে মাহেরের চেয়ে ভালো আর কেউ হতেই পারেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *