বাগেরহাটে পরাজিত প্রার্থীকে কোপালো জয়ী প্রার্থী

বাগেরহাটে পরাজিত প্রার্থীকে কোপালো জয়ী প্রার্থী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউপি নির্বাচনের জের ধরে বাগেরহাটের মোড়েলগঞ্জে পরাজিত মেম্বার প্রার্থী জুলফিকার আলী শেখকে (৫৫) কুপিয়ে দুই পা গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে। এ সময় জুলফিকারের ছোট ভাই বেলায়েত হোসেনও গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিকে বলইবুনিয়া ইউনিয়নের কিছমত জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জুলফিকার আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলায়েত হোসেন শেখের পরিবার সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডে জুলফিকার আলী শেখ মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। ওই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী ফুটবল প্রতিকের রুস্তুম আলী খা, তার সমর্থক ফারুক খা, রশিদ খাসহ ৮/১০ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে নির্বাচনের জেরে জুলফিকার ও তার ভাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ইকবাল বাহার চৌধুরী জানান, তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হলে মামলা নেয়া হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *