বাগেরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে পার্থ মিস্ত্রি (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে উপজেলার জোবাই গ্রামে এ ঘটনা ঘটে।

পার্থ মিস্ত্রি একই গ্রামের চিত্ত রঞ্জন মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে কাজ করছিল পার্থ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *