বাঙালিরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে : পররাষ্ট্রমন্ত্রী

বাঙালিরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে : পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাঙালিরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আমাদের আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা অর্জন করব। কিন্তু এটা অর্জন করতে হলে সামনে আমাদের অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। তবে বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।

ড. মোমেন বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। তিনি বলেন, আগামীর ভবিষ্যৎ হচ্ছে এশিয়া, আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ। তিনি সবাইকে সম্মিলিতভাবে, একাগ্রচিত্তে দেশমাতৃকার জন্যে কাজ করে যাওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *