বাজেট অধিবেশন বসছে বুধবার

বাজেট অধিবেশন বসছে বুধবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার (৩১ মে) থেকে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আগামী ১ জুন ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষ্যে সম্ভাব্য বাজেটের আকার হবে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *