বাজেট হতে পারে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

মানি প্রতিবেদক ● ২০১৭-১৮ অর্থবছরের বাজেট হবে আবুল মাল আবদুল মুহিতের একাদশ বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দু’মেয়াদে টানা নবম বাজেট এটি। আসছে জুন মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।  ম্যাসব্যাপী প্রস্তাবিত ওই বাজেটের ওপর আলোচনা শেষে ৩০ জুন পাস হবে বাজেট। ১ জুলাই থেকে শুরু হবে ২০১৭-১৮ অর্থবছর। আসছে বাজেটের আকার ৪ লাখ ২০ হাজার কোটি টাকা হতে পারে বলে অর্থমন্ত্রী সম্প্রতি লন্ডন সফরকালে জানিয়েছেন। চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এরই অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে  প্রাক-বাজেট এ আলোচনা হবে।

প্রথমদিনের আলোচনায় রবিবার  গবেষকদের সঙ্গে বসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং অর্থনীতি সমিতির অর্থনীতিবিদ ও গবেষকরা আলোচনায় অংশ নিয়েছেন।

পরে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হবে ৯ মার্চ বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবনেই। আর বেসরকারি সংস্থার (এনজিও) নেতাদের সঙ্গে ২৩ মার্চ বিকেল ৪টায় শেরে বাংলা নগরে এনইসি ভবনে মতবিনিময় হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক হবে ২৮ মার্চ বিকেল ৩টায় সচিবালয়ে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠক হবে ৩১ মার্চ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। জাতীয় সংসদের ৪টি স্থায়ী কমিটির (অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটি) সভাপতি ও সদস্যদের সঙ্গে বৈঠক হবে ৪ এপ্রিল এনইসি সম্মেলন কক্ষে বিকেল ৪টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *