বাতিল হল ঢাবির সান্ধ্যকালীন ভর্তি পরীক্ষা

বাতিল হল ঢাবির সান্ধ্যকালীন ভর্তি পরীক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নানান আলোচনা সমালোচনার পরে অবশেষে বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকোর্সের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র (এমবিএ) ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানামুখী সমালোচনায় এ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং আমি ডিন সাহেবকে বলেছি নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।’

এ বিষয়ে জানতে বিজনেস স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে, অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অবশ্য গতকাল বৃহস্পতিবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য (শিক্ষা)।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *