বাদশাহ আবদুল্লাহ আন্তর্জাতিক পুরস্কার পেলেন মুফতি তাকি উসমানী

বাদশাহ আবদুল্লাহ আন্তর্জাতিক পুরস্কার পেলেন মুফতি তাকি উসমানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাদশাহ আবদুল্লাহ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন পৃথিবী বিখ্যাত আলেম পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী। মুফতি মুহাম্মদ তাকি উসমানীকে ইসলামী ফিকহ ও অর্থনীতিতে বিশেষ অবদানের জন্যে এ পুরস্কার দেওয়া হয়।

৭ অক্টোবর মঙ্গলবার এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন তার ছেলে ড. ইমরান আশরাফ উসমানী। এর আগে রয়েল ইসলামিক স্ট্রাট্যাজিক স্টাডিজ সেন্টারের জরিপে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থান আল্লামা তাকি উসমানিকে।

প্রসঙ্গত, সম্প্রতি রয়েল ইসলামিক স্ট্রাট্যাজিক স্টাডিজ সেন্টারের জরিপে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকার শীর্ষস্থানে স্থান পেয়েছেন মুফতি তাকি উসমানী।

৭৪ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পান্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামি ফিকহ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় তার বহু গ্রন্থ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *