বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরী আটক

বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরী আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বান্দরবানের নাইক্ষাংছড়িতে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরীকে আটক করেছে পুলিশ। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।

আটক কিশোরী রোজিনা আক্তার কক্সবাজার দক্ষিণ ডিককুল ঝিলংজা এলাকার আবদুল মতলবের মেয়ে। বুধবার নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের আলুগোলা মাঠের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে কারা জড়িত তার তদন্ত চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোজিনা আক্তার কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলার পর বৃহস্পতিবার সকালে রোজিনাকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *