বাবরি মসজিদের রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল

বাবরি মসজিদের রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত মাসে বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রায়ে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত জমি পাচ্ছেন হিন্দুরাই। এর ফলে সেখানে তৈরি হবে রামমন্দির। আর বিকল্প জমি দেয়া হবে মুসলিমদের। আর সুপ্রিম কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করল জমিয়তে উলামা হিন্দ। শীর্ষ আদালতের রায়ে ‘ত্রুটি’ রয়েছে দাবি জানিয়ে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

রায়ে মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চের রায়ে সুন্নি ওয়াকফ বোর্ড বা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি মেনে নিলেও, রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেই ফের মামলা দায়ের করল জমিয়ত উলামায়ে হিন্দ।

অযোধ্যা মামলার পুনর্বিবেচনা করতে তারা যে আদালতে যাবে, তা নভেম্বরেই জানিয়েছিল জময়িতে উলামা হিন্দের ওয়ার্কিং কমিটি। এই বিষয়ে আইনি পরামর্শও নিচ্ছিল তারা। এদিকে, পিছিয়ে নেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও। তাদের পক্ষ থেকে ৯ ডিসেম্বর ‘সুপ্রিম’ রায়কে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করা হবে বলে জানা যায়।

সূত্র : এই সময়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *