‘বাবরি মসজিদের রায় নিপীড়িত মুসমানদের উপর আরও বেশি চাপ সৃষ্টি করবে’

‘বাবরি মসজিদের রায় নিপীড়িত মুসমানদের উপর আরও বেশি চাপ সৃষ্টি করবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ শাহ কুরেশি বলেছেন, বাবরি মসজিদের রায় ভারতের নিপীড়িত মুসমানদের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে। বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার পর পাকিস্তানের শক্তিশালী সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।

শনিবার (৯ নভেম্বর) কেন বাবরি মসজিদের রায় ঘোষণা করা হলো- এমন প্রশ্ন তুলে কুরেশি বলেন, বাবরি মসজিদের রায় দেয়ার জন্য ভারতের সুপ্রিমকোর্টের ওপর চাপ ছিলো। এটা মোদির ঘৃণার রাজনীতির প্রমাণ, নয়তো এত আচমকা কেন রায় ঘোষণা করা হবে?

পররাষ্ট্র দফতরের বিবরণ পড়ার পর এ বিষয়ে সরকারিভাবে একটি বিবৃতি জারি করা হবে বেলেও জানান তিনি।

প্রসঙ্গত,শনিবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। পরিবর্তে অযোধ্যার অন্য কোনও স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর ভূমি পাবে মুসলিমরা। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মামলার রায় ঘোষণা শুরু করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, বিতর্কিত স্থানটি সরকারি ট্রাস্টকে দেওয়া হবে। বাবরি মসজিদের ওই ২ দশমিক ৭৭ একর জমি পাবে হিন্দুরা। আগামী তিন মাসের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে সরকার। পরে সেখানে মন্দির প্রাঙ্গণ নির্মাণ করবে তারা। পরিবর্তে অযোধ্যার অন্য স্থান থেকে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি পাবে মুসলিমরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *