বাবরি মসজিদ রায়ে রিভিউ পিটিশন দাখিল করলেন আরশাদ মাদানী

বাবরি মসজিদ রায়ে রিভিউ পিটিশন দাখিল করলেন আরশাদ মাদানী

বাবরি মসজিদ রায়ে রিভিউ পিটিশন দাখিল করলেন আরশাদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ বনাম রাম জন্মভূমি বিতর্ক মামলার রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছে জমিয়তে উলামা হিন্দ।

সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় গনমাধ্যমে বিবৃতি দিয়ে দারুল উলূম দেওবন্দের সিনিয়র শিক্ষক ও জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, ভারতের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশই ওই রায় পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন। আবেদনে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ওই মামলার পুনরায় শুনানির দাবি জানানো হয়েছে।

ডেইলি হারামা সমাজ সূত্রে জানা যায়, মাওলানা আরশাদ মাদানী বলেন, আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার, সেজন্য মামলা দায়ের করা হয়েছে। অযোধ্যা মামলায় বিতর্কের মূল বিষয়বস্তু ছিল মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল কিনা। শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে, মন্দির ধ্বংস করেই যে মসজিদ তৈরি হয়েছিল, এমন কোনও প্রমাণ নেই। সুতরাং মুসলিমদের অধিকার প্রমাণিত। অথচ চূড়ান্ত রায় এর বিপরীতধর্মী। আমরা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি কারণ, রায় বোধগম্য হয়নি।

এদিকে সোমবার পশ্চিমবঙ্গের জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। আমরা চাইছি এর সুবিচার হোক। আমরা আদালতের রায়ে খুশি নই এটা খুব পরিষ্কার কথা। বাবরি মসজিদের তথ্যভিত্তিক কোনও বিচার হয়নি, আবেগের ভিত্তিতে রায় হয়েছে বলেও মন্তব্য করেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

অযোধ্যা মামলার পুনর্বিবেচনা করতে তারা যে আদালতে যাবে, তা নভেম্বরেই জানিয়েছিল জময়িতে উলামা হিন্দের ওয়ার্কিং কমিটি। এই বিষয়ে আইনি পরামর্শও নিচ্ছিল তারা। এদিকে, পিছিয়ে নেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও। তাদের পক্ষ থেকে ৯ ডিসেম্বর ‘সুপ্রিম’ রায়কে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করা হবে বলে জানা যায়।

সূত্র : হামারা সমাজ, দিল্লি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *