পাথেয় রিপোর্ট : (নয়াদিল্লী) ২০ জুলাই শুক্রবার সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ ও রাম ভূমি মন্দির নিয়ে আদালতে দুই পক্ষের উকিলদের বাগ-বিতণ্ডা দেখা দেয়। এই বাগ-বিতণ্ডার কথা শোনার পর জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা সাইয়দ আরশাদ মাদানী গণমাধম্যে বিবৃতি দিয়ে বলেন, আমাদের উকিলরা বিশেষ করে ডক্তর রাজেদ ওয়ান আদালতে যে আলোচনা করেছেন, এই আলোচনার উপর আমরা নিশ্চিন্ত ও সন্তুষ্ট।
মাওলানা আরশাদ মাদানী বলেন, এই মামলাকে আটকে রাখার অনেক প্রচেষ্টা সত্বেও আদালত এই মামলার রায়কে নিজের কাছে রেখেছে এবং এই মামলাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি এই মামলা আমাদের পক্ষে যাবে।

ডক্তর রাজেদ ওয়ানের বরাতে মাওলানা মাদানী আফসোস করে বলেন, আজকে আদালতে বাবরি মসজিদ ও রাম মসজিদের এই মামলায় বিরোধী পক্ষের উকিল আদালতে যে পরিমাণ ঝগড়া-ফাসাদ করেছেন, এতে আদালতের মান ক্ষুণ্ন হয়েছে। আদালতকে অপমান করা হয়েছে। এমনি বিরোধী পক্ষের উকিলকে ‘জজ’ বারবার চুপ হওয়ার কথা বললেও তিনি চুপ করেননি। যার কারণে বিরোধী পক্ষের উকিলকে জোর করে আদালত থেকে বের করা হয়েছে। আদলতে এমন ঘটনা খুবই দুঃখজনক।
মাওলানা মাদানী বলেন, আমাদের বিরোধী পক্ষের উকিলরা যদি আদালতে জজের সামনে এই ভাবে অশালীনতামূলক কথাবর্তা বলতে পারে, তাহলে আদালতের বাইরে কীভাবে কথা বলবে সেটা আমারা উপলব্ধি করতে পারছি।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


