স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং ব্রাজিল তারকা নেইমার তার বাবার প্রশংসা করলেও বলেছেন, নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্তটা তিনি নিজেই নেন।
পিএসজিতে এক মৌসুম কাটানোর পরই তার ক্লাব ছাড়ার জোরালো গুঞ্জন। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছাড়া ব্রাজিল তারকাকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে, নেইমারের রিয়ালে যাওয়ার পেছনে কাজ করছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।
ব্রাজিলের ম্যাগাজিন ভিআইপিকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, এব্যাপারে নেইমার বলেন, ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত আমার বাবা নেন না। আমি নিজেই এটা ঠিক করি। যদি জিজ্ঞেস করেন, তাহলে বলব বাবা সেরা পরামর্শক। কিন্তু শেষ কথাটা আমারই।
তিনি আরও বলেন, যে বিষয়গুলো ফুটবলের সঙ্গে প্রায় সমানতালে চলে, বাবা সেগুলোই দেখেন। যাতে করে আমি নিজের ফুটবলে পূর্ণ মনোযোগ দিতে পারি।
পিএসজির হয়ে গত মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করেন নেইমার। সঙ্গে ১৮টি অ্যাসিস্টও আছে তার। এমন দুর্দান্ত মৌসুমের শেষ পর্যন্ত অবশ্য খেলতে পারেননি তিনি। গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে মৌসুমই শেষ হয়ে যায় তার।
বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা নেইমার এখন অনেকটা সুস্থ। রাশিয়ার মূলমঞ্চে অভিযানে নামার আগে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তিনি।
– pathe0/106/sb


