বাবা-ছেলের লেবু বাগানে গাঁজা চাষ!

বাবা-ছেলের লেবু বাগানে গাঁজা চাষ!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাবা-ছেলে মিলে লেবিু বাগানে গাঁজা চাষ করতেন। কিন্তু কথায় আছে, ‘চোরের দশ দিন গৃহস্থের একদিন’। অবশেষে লেবুর বাগানে চাষকৃত পাঁচটি গাঁজার গাছসহ সবুজ ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তার বাবা আকবর আলী।

ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামারপাড়া খাদুলী গ্রামে। শনিবার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সবুজ ইসলাম ও তার বাবা আকবর আলী বাড়ির পাশে লেবুর বাগানে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিলেন। গাঁজার গাছগুলো বড় হলে তা কেটে প্রক্রিয়াজাত করে মাদকসেবীদের কাছে বিক্রি করেন তারা। বিষয়টির খবর পেয়ে শুক্রবার মধ্যরাতের দিকে পুলিশ ওই লেবুর বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছের সন্ধান পায়।

এ সময় গাঁজা গাছগুলো জব্দ করে সবুজ ইসলামকে আটক করেন পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান আকবর আলী। এ ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, ‘গাঁজাচাষী সবুজ ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা আকবর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *