বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল মেয়ের

বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল মেয়ের

খুলনা প্রতিনিধি : খুলনার কয়রায় বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছে মেয়ে খাদিজা খাতুন (১৪)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালি ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে সিরাজুল ইসলাম সরদারের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে বুধবার কয়রা থানায় একটি মামলা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সিরাজুল ইসলাম স্ত্রীর উপর লাঠি নিয়ে চড়াও হয়। এ সময় তাদের মেয়ে খাদিজা ছুটে এসে তার মাকে রক্ষা করতে এগিয়ে যায়। বাবার লাঠির আঘাত তার মাথায় লাগে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

কয়রা থানা পুলিশের ওসি এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর ঝগড়ার মাঝে পড়ে মেয়েটি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *