‘বামপন্থী ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম’

‘বামপন্থী ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামপন্থী রাজনীতি করতেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল বামপন্থী রাজনীতি করায় আল্লাহ-খোদায় তার বিশ্বাস কম।’

শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ১৮ এপ্রিল ওবায়দুল কাদের বলেছিলেন, হায়াত-মউত আল্লাহর হাতে। খালেদা জিয়ার বয়সও হয়েছে। উনার হায়াত তো আল্লাহই জন্মের সঙ্গে নির্ধারণ করেছেন। কোরআন শরিফ উনিও বিশ্বাস করেন। বিএনপির নেতারা বিশ্বাস করেন না?
ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য ভয়ঙ্কর অশনিসংকেত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের প্রসঙ্গে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উনি বাম রাজনীতি করে এসেছেন। আল্লাহ-খোদার ভয় নেই। আমি এখন এই রুম থেকে অন্য রুমে যাওয়ার পর জীবিত থাকব কিনা সেটাই তো জানি না। আল্লাহ জানেন, হায়াত-মউতের বিষয়টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও বয়স হয়েছে, জন্মের সঙ্গে সঙ্গে উনার হায়াত আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। এ নিয়ে অযথা কিছু বলা উচিত নয়। শেখ হাসিনার সরকার এত নোংরা রাজনীতি করে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ,জাহাঙ্গির কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *