বার্সা, রিয়ালের চেয়ে ‘দামি’ ক্লাব ম্যানইউ

বার্সা, রিয়ালের চেয়ে ‘দামি’ ক্লাব ম্যানইউ

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইউরোপের সবচেয়ে দামি ক্লাবের খেতাব ধরে রেখেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাবের জনপ্রিয়তা, আয়, মৌসুমের সাফল্য নিয়ে জরিপ করে এই তথ্য পেয়েছে  কেপিএমজি নামের একটি জরিপ সংস্থা। প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানইউ ৩.২৫৫ বিলিয়ন ইউরো নিয়ে শীর্ষে রয়েছে। রিয়ালের আয় ২.৯২ বিলিয়ন ইউরো। বার্সেলোনা সেখানে ২.৭৮৩ বিলিয়ন। ২.৫৫২ বিলিয়ন ইউরো আয় করে চতুর্থ স্থানে রায়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ।

এক বছরের ব্যবধানে ম্যানইউর আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ।

ইউরোপের শীর্ষ দশ ক্লাব

১. ম্যানচেস্টার ইউনাইটেড (৩.২৫৫ বিলিয়ন ইউরো)

২. রিয়াল মাদ্রিদ (২.৯২ বিলিয়ন ইউরো)

৩. বার্সেলোনা (২.৭৮৩ বিলিয়ন ইউরো)

৪. বায়ার্ন মিউনিখ (২.৫৫২ বিলিয়ন ইউরো)

৫. ম্যানচেস্টার সিটি (২.১৬ বিলিয়ন ইউরো)

৬. আর্সেনাল (২.১০২ বিলিয়ন ইউরো)

৭. চেলসি (১.৭৬৫ বিলিয়ন ইউরো)

৮. লিভারপুল (১.৫৮০ বিলিয়ন ইউরো)

৯. জুভেন্টাস (১.৩০২ বিলিয়ন ইউরো)

১০. টটেনহ্যাম হটস্পার (১.৩ বিলিয়ন ইউরো)।

__________

patheo24,/105/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *