বাসায় সুন্নত পড়ে মসজিদে আসুন : আল্লামা মাসঊদ

বাসায় সুন্নত পড়ে মসজিদে আসুন : আল্লামা মাসঊদ

বাসায় সুন্নত পড়ে মসজিদে আসুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সবসময় বাসায় সুন্নাত নামাজ আদায় করে মসজিদে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য নয়, সবসময় বাসায় অজু করে সুন্নাত নামাজ আদায় করেই মসজিদে আসা উচিত। এটাই সুন্নাতে নববীর দাবি। কিন্তু আমরা মনে করি, নামাজ মানেই হলো মসজিদকেন্দ্রীক। আসলে তা নয়। মসজিদ ইবাদতের একটি উত্তম কেন্দ্র। কিন্তু বাসায় কোনো ইবাদত করা যাবে না এমনও তো নয়।

শুক্রবার (৬ মার্চ ২০২০) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানের আগে আলেমদের সঙ্গে মতিবিনিময়ে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সৌদি আরবে মূলত কোনো আলেেম স্বাধীন নয়। মসজিদকে উজাড়ঘর বানানোর কোনো মানে নেই। আল্লাহর ঘরে সবসময় নামাজ জারি রাখা উচিত। জামায়াতে নামাজ আদায়ের মাধ্যমেও আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহর মেহেরবানী আসে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুসল্লিদের বাসায় অজু করে সুন্নত নামাজ পড়ে জুমা আদায়ে মসজিদে আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার (২০ মার্চ) ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এক বার্তায় এ আহ্বান জানান।

এতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এর সংক্রমণ এড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে কেবল ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া যারা বিদেশফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তি, তাদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় ইসলামিক ফাউন্ডেশনের এ বার্তায়।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবসহ অনেক মুসলিম দেশ মসজিদের বদলে ঘরে নামাজ আদায়ে উৎসাহিত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *