বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত

বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। শুক্রবার (২১ জানুয়ারী) সকালে যাত্রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন (৩৮) তার স্বামী রিয়াজুল (৪৮)। আহত তাদের মেয়ে মিষ্টি (১১)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রয়েছে। নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ ও তার বন্ধু মোঃ শাহিন জানান, তার মা মহাখালী ক্যান্সার হসপিটালে ভর্তি এবং তার অবস্থাও গুরুতর। মা’কে দেখতে গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি, ও তাদের এক সন্তান ঢাকায় আসেন। ভোরে সদর ঘাট নেমে আমার (ছেলে) বাসায় মাতুয়াইলে আসার পথে যাত্রাবাড়ীতে সড়কে দূর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে’ই মৃত ঘোষণা করেন।

আহত শিশু মিষ্টি চিকিৎসাধীন। ছেলে তানভীর ঢাকা মাতুয়াইলে ব্যাবসা করেন এবং সেখানেই বসবাস করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *