বাড়ছে গরম

বাড়ছে গরম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শীত শেষ হয়ে দেশে বাড়ছে গরমের পূর্বাভাস। সোমবার (০১ মার্চ) রাজধানীর তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে। এদিকে সিলেটে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (০১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এতে বলা হয়, বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরো বাড়তে পারে।

এ অবস্থায় মঙ্গলবার (০২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার (০১ মার্চ) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের বেলায় বেশ গরম অনভূত হচ্ছে। এদিনে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, বাদলগাছীতে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *